ঝালকাঠি বীরমহলে সরদার সাফায়াতের পিতার স্মরণে দোয়া অনুষ্ঠিত

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের বীরমহল গ্রামে সরদার বাড়িতে সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেনের পিতা মরহুম সোহরাব হোসেন সরদারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে সরদার সাফায়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি, ঝালকাঠি আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নাসিমুল হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমীন জামাল সিকদার,

 

সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লিটন, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শরীফ সুমন, বিএনপি নেতা রিয়াজ মুন্সি, রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত ধর্মপ্রাণ মুসল্লি।

এসময় নেছারাবাদ দরবার শরীফের একজন খাদেম দোয়া ও মিলাদ পরিচালনা করেন। দোয়া মোনাজাতে মরহুম সোহরাব হোসেন সরদারসহ সরদার পরিবারের সকল মরহুম সদস্য এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, মাগফিরাত ও সমৃদ্ধি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *