ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠিঃ
ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক সুমন মোল্লা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ বসাক, শিক্ষক মোঃ হাফিজুর রহমান, মোঃ রাসেল মিয়া, নরোত্তম বাবু ও কানিজ ফাতেমা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে গ্রহণ করা হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষার হলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় অবলম্বন না করার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে পরামর্শ প্রদান করা হয়।

শেষে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *