ঝালকাঠিতে নানান কর্মসূচিতে উদযাপিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

মনিরুজ্জামান মনির, ঝালকাঠিঃ
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা আয়োজন করা হয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝালকাঠি সদর-এর আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ঝালকাঠি সদরের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন সিকদার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার বাবুল বিশ্বাস, ব্র্যাক জেলা সমন্বয়ক (রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিট) ফারহানা তাবাচ্ছুম, রিজিওনাল ম্যানেজার (জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রাম) ইলেন বিশ্বাস, জেলা ব্যবস্থাপক (যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্প) আব্দুল্লাহ মো. যোবায়েরসহ স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারীরা।

 

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরবর্তীতে দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রতি বছর সংস্থাটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক স্বাস্থ্য ইস্যুকে সামনে রেখে দিবসটি পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *